হক জাফর ইমাম, মালদাঃ দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন সমর্থনে মালদা মানিকচকে রোডশো করেন বাংলা সিনেমা জগতের অভিনেতা হিরণ, অভিনেত্রী পায়েল,রনিতা। শনিবার মালদার মানিকচক চন্ডিপুর এলাকা থেকে নুরপুর পর্যন্ত হুটখোলা গাড়ীতে রোডশো করেন তরকারা । তাদের সাথে ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,যুব নেতা প্রসেনজিৎ দাস , সমোদ্বীপ সরকার , যুব ব্লক সভাপতি মুকলেশ্বর রহমান,তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রেজাউল আলি , মহিলা নেত্রী আশোকা চৌধুরী মন্ডল,রাণী মন্ডল সহ তৃণমূল নেতা কর্মীরা রোডশো এ অংশগ্রহণ করে। টলিউড তারকাদের এক ঝলক পেতে রাস্তা দুই ধারে প্রচুর মানুষের সমাগম হয়। বিভিন্ন স্টান্ডে সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের জন্য ভোট ভিক্ষা করে সকলে। একটিও ভোট অন্য কোন দলকে না দিয়ে সব ভোট তৃণমূল কংগ্রেস দেওয়ার আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *