হক জাফর ইমাম, মালদাঃ পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের কাটরা বাজারে মহা ধুমধামে শুরু হলো শ্রী শ্রী লোকনাথ কল্পতরু বাবার আরাধনা। জানা যায় এই পুজো এবারে ১৭ তম পুজো, জানা যায় এই বাৎসরিক পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকালবেলা মন্দির প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে মহানন্দা নদীর তীরে যায় এবং সেখানে ঘট ভরে মহিলারা ওল্ড মালদা পরিক্রমা করে আবার মন্দির

প্রাঙ্গণে আসে । উদ্যোক্তারা জানান প্রতি বছরের ন্যায় এবারও এই বাৎসরিক অনুষ্ঠানে বিশ্ব শান্তি উপলক্ষে একটি বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সন্ধ্যা থেকে এখানে লোকনাথ বাবার স্মৃতিচারণ হবে ও এলাকার দুস্থদের মধ্যে একটি বস্ত্র দান শিবির আয়োজন করা হবে। বাৎসরিক অনুষ্ঠান কে কেন্দ্র করে সকাল থেকেই মন্দিরে চলছে পুজো পাঠ এবং নর নারায়ণ সেবা। এই পুজো কমিটির উদ্যোক্তা দিলীপ কুন্ডু জানান যে আগামী দিনে তারা যেন এই অনুষ্ঠান আরো বড় করে করতে পারে এবং দুস্থদের মধ্যে আরও সাহায্যের হাত এগিয়ে দিতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *