গাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু মা ও দুই মেয়ের

নয়াদিল্লিঃ গাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু হল মা এবং দুই মেয়ের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার দিল্লির পূর্বাংশে অক্ষরধাম উড়ালপুলে। পুলিস জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬.‌৩০ নাগাদ গাড়িটি অক্ষরধাম মন্দিরের দিকে যাচ্ছিল। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, গাড়ির পিছনে রাখা সিএনজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই আগুন লেগেছিল। ৩৫ বছরের রঞ্জনা মিশ্র এবং তাঁর দুই মেয়ের দেহ গাড়ির পিছনের সিট থেকে উদ্ধার করে পুলিস। দেহ তিনটি এতটাই পুড়ে গিয়েছিল সে শনাক্ত করা যাচ্ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ি চালাচ্ছিলেন রঞ্জনার স্বামী উপেন্দ্র মিশ্র। সামনের সিটে বসেছিলেন তাঁদের তৃতীয় কন্যা। আগুন লাগতে কোনওক্রমে তাঁরা দুজনে বাইরে বেরিয়ে আসেন। যেহেতু গাড়ির পিছন থেকেই হঠাৎ আগুন ছড়ায় তাই পিছনের সিটে বসা রঞ্জনা এবং অন্য দুই মেয়ে বেরতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *