অন্ধ্রপ্রদেশঃ অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ মাওবাদী। আজ সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার পেডাবায়ালু এলাকায়। এই ঘটনায় জখম হয়েছেন একজন সিআরপিএফ জওয়ানও। বর্তমানে তিনি বিশাখাপত্তনমের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বিশেষ সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত থেকেই পেডাবায়ালু এলাকায় যৌথ তল্লাশি অভিযানে নামে সিআরপিএফের ১৯৮ নম্বর ব্যাটেলিয়ান ও অন্ধ্রপ্রদেশ পুলিশ। রাত দেড়টা নাগাদ শুরু হয় দু’‌পক্ষের গুলির লড়াই। কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ের পর খতম হয় দুই মাওবাদী। ঘটনাস্থল থেকে মৃতদেহ ছাড়াও দুটি বন্দুক উদ্ধার হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *