রাজধানী এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২০ জন যাত্রী। দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসে ঘটেছে এই ঘটনা। রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন গোমো স্টেশনে ট্রেন থামিয়ে অসুস্থ যাত্রীদের চিকিত্‍সা করা হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন তাঁরা। বোকারো স্টেশনে ফের যাত্রীদের প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। ট্রেনের প্যান্ট্রি কার থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইআরসিটিসির তরফে জানানো হয়েছে খাবারের নমুনা পরীক্ষা করার পরেই এই নিয়ে বিশদে রিপোর্ট দেওয়া হবে। রেলে খাবার নিয়ে এই অভিযোগ নতুন কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *