বালাকোটে বায়ুসেনার এয়ার স্ট্রাইকের কথা মনে রেখে ভোট দিতে ভোটারদের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী এই মন্তব্য করায় বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিক্রিয়া দিয়েছে। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগেই কমিশনের পক্ষ থেকে বলা হয় ভোটের প্রচারে সশস্ত্র বাহিনীর প্রসঙ্গ টেনে আনা যাবে না। বিজেপি ভোট চাইতে এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ ব্যবহার করছে এমন অভিযোগের ভিত্তিতেই নিজেদের সিদ্ধান্ত জানায় কমিশন।  মহারাষ্ট্রের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‌আপনাদের প্রথম ভোট কি ওই বীর জওয়ানদের কথা ভেবে দেওয়া যেতে পারে?’‌ বিরোধীরা এমনিতেই অভিযোগ করে আসছে সশস্ত্র বাহিনীর কৃতিত্বকে ভোটের প্রচারে লাগাচ্ছে বিজেপি। 

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *