বিজেপি নেতা সুরেশ ওবস্তি হুমকি দিয়ে কর্তব্যরত সার্কেল অফিসারকে বলেন, ‘ কাল তোমায় দেখে নেব, তুমি আমার হিটলিস্টে আছ। ‘‌

উত্তর প্রদেশঃ উত্তর প্রদেশে বিজেপির যে শোচনীয় অবস্থা সেটা এখন থেকেই টের পাচ্ছেন তাঁরা। তাই চতুর্থ দফার ভোটের দিন নিজেদের মেজাজ ধরে রাখতে পারেননি উত্তর প্রদেশের বিজেপি কর্মী সমর্থকরা। ভোট চলাকালীনই কর্তব্যরত পুলিস অফিসারকে খুনের হুমকি দিলেন সুরেশ ওবস্তি নামে এক বিজেপি নেতা। পুলিস অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নেটে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গিয়েছে কর্তব্যরত সার্কেল অফিসারকে রীতিমত হুমকি দিয়ে সুরেশ বলছেন, ‘‌কাল তোমায় দেখে নেব, তুমি আমার হিটলিস্টে আছ।’‌ সার্কেল অফিসার পাল্টা বিজেপি নেতাকে বলেছেন, ‘‌যা ইচ্ছে করে নিন।’ দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *