কেকেআর: ১০৮-৯ (রাসেল ৫০)
সিএসকে: ১১১-৩ (ডু প্লেসিস ৪৩ )
সিএসকে ৭ উইকেটে জয়ী।

আজ টস জিতে প্রত্যাশিত ভাবেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাই একের পর এক উইকেট হারায় কেকেআর। দীপক চাহারের সুইং আর হরভজন সিংয়ের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নাইটদের টপ-অর্ডার। মাত্র ৯ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন প্রথম তিন ব্যাটসম্যান। ২৪ রানের মাথায় পতন ঘটে চতুর্থ উইকেটের। এরপর শুভমন গিল এবং দীনেশ কার্তিক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তাঁরা পারেননি। রবীন উত্থাপা, দীনেশ কার্তিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেভাবে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করলেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এদিন, কেকেআরকে আরও লজ্জার মুখে পড়তে হত। লজ্জার হাত থেকে বাঁচান রাসেল। কার্যত একার হাতে কলকাতার স্কোর ১০৮ রান পর্যন্ত নিয়ে যান তিনি। ৪৪ বলে করা তাঁর অপরাজিত অর্ধশতরানের ইনিংস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ১০৯ রানের ছোট লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা কঠিন হলেও খুব একটা সমস্যা পড়তে হয়নি চেন্নাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *