মুর্শিদাবাদঃ  মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আগুন। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। আতঙ্কগ্রস্থ হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হলেন অনেকে। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ওপিডি বিল্ডিং এর পাচ তলায় ১১৮ নম্বর রুমে ওয়াল মাউনটেড টেবিল ফ্যান থেকে আচমকাই ধোঁয়া বেরোতে শুরু করে। তা দেখে আগুন আতঙ্ক ছড়িয়ে পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চারপাশে। তার পরই হুড়োহুড়ি শুরু করে দেন রোগী ও তাঁদের পরিজনরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হন বহু। এর মধ্যে বেশ কয়েক জন শিশু ও মহিলাও রয়েছেন। প্রাথমিক ভাবে ৭২ জন আহত হলেও বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ২২ জন চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *