অস্ত্র হাতে রাম নবমীতে মিছিল যে হবে, সেই হুঁশিয়ারি আগেই জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তার অন্যথা হল না। শনিবার সকালেই খড়গপুরে মিছিল করেন দিলীপ ঘোষ। গাড়ি করে তালবাগিচা-সহ বেশ কয়েকটি জায়গা ঘোরে ওই মিছিল। দিলীপ ঘোষ ঘুরে দেখেন আখড়াগুলির প্রস্তুতি। সেই সময় তাঁর হাতে ছিল গদা এবং তলোয়ার। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে জয় শ্রীরাম ধ্বনিও শোনা গিয়েছে। রাম নবমী নিয়ে গত বছর রাজ্যে বেশ অশান্তি হয়েছে। তাই এ নিয়ে এবার সতর্ক প্রশাসন। তবে অস্ত্র মিছিলের ব্যাপারে অনড় দিলীপ ঘোষ। আগেই তিনি বলেছিলেন, ”রাম নবমী যেভাবে হয় সেভাবেই হবে। মানুষ যেভাবে অস্ত্র হাতে মিছিল করেন সেভাবেই এবার মানুষ মিছিলে হাঁটবেন। দুর্গাপুজো হবে আর হাতিয়ার থাকবে না, এটা হয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *