হক নাসরিন বানু, দক্ষিণ দিনাজপুর: আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করল বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন গ্রামের মানুষ। গ্রামবাসীদের সাফ হুঁশিয়ারি, যতদিন না রাস্তা হচ্ছে ভোট বয়কট চলবে। গতরাতেই ভোট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। যথাসময়ে বুথ খোলে। তবে দেখা নেই ভোটারদের। এমন কী কেউ যাতে ভোট দিতে না পারে তার জন্য বুথে সারাক্ষণ কেউ না কেউ নজর রাখছে। কামারপাড়া থেকে দু’কিলোমিটার দীর্ঘ গ্রামের রাস্তা বহুদিন ধরে বেহাল। পাকা রাস্তার দাবিতে বিভিন্ন সময়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। তবে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই ভোটকেই ব্রহ্মাস্ত্র করে রাস্তার দাবিতে লড়াইয়ের ময়দানে নামলেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *