প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়ে নির্বাচন কমিশনের কোপে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমকানোর জন্য বাবুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বারাবনিতে বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বাবুল। তারপরই প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার পরে থেকে বারাবনির ১৯৯ নম্বর বুথ উত্তেজনা ছিল। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, সেই বুথে বিজেপির কোনও এজেন্টই ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *