পশ্চিম মেদিনীপুর: হাতির হানায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম মঙ্গলু মাহাত (৭৫)। ঘটনাটি ঘটেছে চাঁদড়া বীটের অন্তর্গত শালবনীর পুকুরিয়াশোলে গতকাল রাত্রে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে একটি আবাসিক হাতি ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই আস্তানা গেঁড়েছে। গতকাল রাত্রী প্রায় বারোটা নাগাদ মৃত ওই ব্যাক্তি বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন, সেই সময় হাতিটি খাবারের সন্ধান করতে করতে মঙ্গলুর বাড়ির সামনে চলে আসে। হাতিটি তাকে ধরে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আঘাত করে। আহত অবস্থায় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা তাকে মৃত বলে ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *