জম্মু-কাশ্মীরঃ  পুলওয়ামা হামলার পর ফের ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে উঠেপড়ে লেগেছে পাক সেনার গোয়েন্দা বিভাগ ও আইএসআই। বিশেষ সূত্রে জানা গেছে, কাশ্মীরের এমআই ও আইএসআই চর উপত্যকায় ভারতীয় সেনাদের রেশনে বিষ মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই তথ্য পাওয়ার পরই সেনা শিবিরের রেশন দোকানগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকী জম্মু–কাশ্মীরের রেশন দোকানেও চলছে কড়া নজরদারি। জানা গেছে, রেশন আসার পর তা তল্লাশি করার নির্দেশ জারি করা হয়েছে গোটা দেশের সেনাবাহিনী শিবিরে। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *