অন্ধ্রপ্রদেশঃ ভোর রাতে অগ্নিকান্ডে ধ্বংস হয়ে গেল ট্রেনের একটি কামরা। বাকি কামরাগুলিতে আগুন ছড়ানোর আগেই অগ্নিদগ্ধ কামরাটাকে ট্রেনের অন্যান্য কামরা থেকে আলাদা করতে সক্ষম হয় রেল কর্মীরা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইল্ট-গোদাবারী জেলার একটি স্টেশনে। যে ট্রেনে এই ঘটনা তা যশবন্তপুর থেকে টাটানগর যাচ্ছিল। ট্রেনটি সুপারফাস্ট বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বিজয়ওয়াড়া সেকশনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যহত হয়। হতাহতের কোন খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *