হক জাফর ইমাম, মালদাঃ মোবাইলে চার্চ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবককের। মঙ্গলবার সকালে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা পঞ্চায়েতের জোত চাঁইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবককের নাম বুলেট মন্ডল(২৬)। বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন। মঙ্গলবার সকালে বাড়িতে ফোন চার্চে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হয় যুবকের। মাটিতে উল্টে পড়লে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *