হক জাফর ইমাম, মালদাঃ মঙ্গলবার পুরাতন মালদার মঙ্গলবাড়ী অঞ্চলের কংগ্রেস কর্মীরা উত্তর মালদা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী ইশা খান চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিল ময়না ।এই দেওয়াল লিখনে হাতে তুলে নিয়ে দেখা গেল মঙ্গলবাড়ী অঞ্চলের প্রধান সাহেবা সুরাইয়া বিবি ও মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি মান্তু ঘোষ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব । আজকে এই দেওয়াল লিখনে কংগ্রেস কর্মীদের মন উৎফুল্ল দেখা গেল এবং তাদের দাবি যে , তাদের প্রার্থী গনি পরিবারের ও আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরী ,উত্তর মালদা কেন্দ্রে জয়ী হবেই। তাদের বক্তব্য যে মালদার মানুষ বেইমান দের কে ভোট দেবে না কারণ মৌসম নূর নাকি নিজেই বলেছে মালদায় আর গণি মীত নেই, তাই কংগ্রেস কর্মীরা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে মালদায় গণি মীত আছে কিনা এই ভোটেই প্রমাণ হয়ে যাবে কারণ মৌসম নূর আর কোনদিনও উত্তর মালদার সাংসদ হতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *