হক জাফর ইমাম, মালদাঃ রাত পোহালেই উত্তরবঙ্গের বসন্ত উৎসব অর্থাৎ দোল যাত্রা শুরু। শুরুতেই মালদা জেলার বিবিগ্রাম মহেশমাটি রায়পাড়ার বসন্ত উৎসব পালন করলেন এলাকাবাসীরা। বৃহস্পতিবারের রাতেই বসন্ত উৎসবের মাতলেন এলাকাবাসীরা । এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, স্থানীয় সি পি আই এম কর্মী সন্তোষ রায়, স্বপন রায়,সুশান্ত রায়, সন্টু রায় প্রমূখ। মালদা শহরের বিবি গ্রাম রায়পাড়া এলাকায় এই দিন বসন্ত উৎসবে নাচে গানে ভরিয়ে দিলেন মালদা ইংরেজবাজার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *