হক জাফর ইমাম, মালদাঃ আগামীকাল সোমবার রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভা সাফল্যমন্ডিত করতে এক বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয়ে গেল রতুয়ায়। এই দিনের বাইক রেলির নেতৃত্ব দেন এলাকার তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন। এই দিনের বাইক রেলিতে তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী বাইক নিয়ে এদিন এই মিছিলে অংশ নেয়। রতুয়ার বাহারাল থেকে এই মিছিল শুরু হয় সামসীতে এসে শেষ হয়। এই বিষয়ে তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন জানান, আগামীকাল চাচোল এর কলম বাগানে দলের পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সেই জনসভা কে সাফল্যমন্ডিত করতে আজকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী কে নিয়ে এই বাইক মিছিল। আগামীকাল সোমবার এলাকা থেকে প্রায় ১৫ হাজার তৃণমূল কর্মী সমর্থক শুভেন্দু অধিকারীর জনসভায় অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *