হক জাফর ইমাম, মালদাঃ রবিবার সকালে দক্ষিণ মালদা লোকসভার মানুষের আশির্বাদ অন্তর্গত ইংলিসবাজার পৌরসভার ১৭ ও ১৮ নং ওয়ার্ডের প্রতিটি বাড়ির ঘরে ঘরে গিয়ে মানুষের আশির্বাদ নিলেন দক্ষিণ মালদা লোকসভার তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন। সঙ্গে ছিলেন ইংলিশবাজার পৌরসভার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস কুণ্ডু ও শুভময় বসু। এই দিন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের ৫০০ শতাধিক তৃণমূল কর্মীরা
দক্ষিণ মালদা লোকসভার তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন সঙ্গে পায়ে পা মেলান। আজকের এই দিনে নির্বাচনী প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ মালদা লোকসভার তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন বলেন আজ ইংলিশবাজার পুরসভার অন্তর্গত দুটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলাম তাতে বুঝতে পারলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এই দুটি ওয়ার্ডের মানুষ খুশি। ওয়ার্ডের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন, আমি জেতার ব্যাপারে ১০০ পারসেন্ট আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *