হক জাফর ইমাম, মালদা: অবশেষে মালদায় আসলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি। মঙ্গলবার হাওড়া-বালুরঘাট এক্সপ্রেসে মালদায় আসেন তিনি। নির্দিষ্ট সময়ের প্রায় প্রায় ৫ ঘণ্টা পর ট্রেন মালদায় এসে পৌঁছোলেও শ্রীরূপাকে স্বাগত জানাতে হাজির ছিলেন হাজার খানেক বিজেপি নেতা-কর্মী। স্টেশন থেকে ঢাকের সঙ্গে মিছিল করে মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারামোড় এলাকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী মূর্তিতে মাল্যদান করে দলের দপ্তরে আসেন তিনি। সেখানে তিনি সংবাদমাধ্যমকে বলেন লোকসভা নির্বাচনে আমাদের ভোটের ইস্যু হলো উন্নয়ন বিকাশ উন্নতি। মালদার মানুষের কাছে আমি দারুণ সাড়া পাচ্ছি। আগামী লোকসভা নির্বাচনে যে তার জন্য আমি ১০০{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c} আসাবাদি। আমরা জিতছি জিত নিশ্চিত আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *