হক জাফর ইমাম, মালদা: গতকাল ৫০৬ ধারায় মামলার বেল পেয়ে বুধবার মালদায় সাংবাদিক বৈঠক করলেন শ্রীরূপা মিত্র রায় চৌধুরীর। ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছিল দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিএ রায় চৌধুরীর বিরুদ্ধে। গতকালই বেল পান তিনি। তাই মালদায় ফিরতে দেরি হয়েছিল তার। আজ মালদা জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন দক্ষিণের বিজেপি প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে তার কোন প্রভাব পড়বে না বলেও তিনি জানান। তার পাশাপাশি তার স্বামী কেন্দ্রীয় বাহিনীর একটি বিশেষ দায়িত্বে রয়েছেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এই বিষয়ে তার হস্তক্ষেপ করা ঠিক হবে না। শাসক দল এই নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ করেছে। ভোট পরিচালিত করে নির্বাচন কমিশন। সেখানে তার স্বামী কোন পদে রয়েছে সেটা বড় ব্যাপার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *