হক জাফর ইমাম, মালদাঃ দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থতার জ্বালা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী করলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মালদা থানার রসিলাদহ কলোনিতে। মৃত নাম রাধেশ্যাম কর্মকার (৭০)।মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে রাধেশ্যাম দীর্ঘ পাঁচ বছর ধরে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠে নি। আর যার ফলে মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন তিনি নিজের ঘরে নাতির সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালবেলায় ওই ঘরের মধ্যে নিজের পরনের যুক্তি দিয়ে ফাঁস লাগা অবস্থায় দেখতে পায়। নাতির চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটি আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের সদস্য ছোটন কর্মকার জানাই,মৃত্যুর অন্য কোনো কারণ নেই রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন মানসিক অবসাদে তিনি এই ঘটনা ঘটিয়েছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *