ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। বরাবরই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। বিজেপি’‌র এবার হাল খারাপ হওয়ায় ভোট চাইতে গিয়ে এমন কথা বললেন যা চূড়ান্ত বিতর্কিত। তিনি বলেন, ‘‌তাঁকে ভোট না দিলে ভোটারদের অভিশাপ লাগবে। আমি সন্ন্যাসী দোরে দোরে ঘুরে ভোট চাইছি। আমায় ভোট না দিলে আমি অভিশাপ দেব এবং আপনার জীবনের সমস্ত সুখ কেড়ে নেব।’‌ পায়ের তলার জমি আলগা হয়ে গেলেই এমন হুমকি দেয় নেতারা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এমনকী তিনি পুরাণের কথা বলে সকলকে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে সাক্ষী মহারাজের বিরুদ্ধে। উন্নাও থেকে জিতে সংসদে যাওয়া সাক্ষী মহারাজ আগেও নানা বিতর্কিত মন্তব্য করেছেন। তবে এবার যেন সবকিছুকে অতিক্রম করে গিয়েছেন তিনি।

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *