বলিউডের কিং-এর চলন বলন সবকিছুই নখদর্পণে অনুরাগীদের। তিনি কখন কি পরছেন কোথায় যাচ্ছেন, কোন লুকে তাঁকে ভাল লাগছে সবকিছুই নির্ভর করে ভক্তদের কোনটা পছন্দ হচ্ছে তার উপর। আর সেই নীতিকে বরাবর খুব যত্ন সহকারে মেনে চলেন বলিউডের কিং শাহরুখ খান। এবার তাঁর অনুরাগীদের কাছেই একটি গুরুত্ববপূর্ণ বিষয় পরামর্শ চাইলেন কিং খান। সম্প্রতি টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে তাঁর এই অগুনতি ভক্তের থেকে জানতে চাইলেন আরও কয়েক মাস কি তিনি চুল বাড়াতে পারেন? প্রসঙ্গত,খুব শিগগিরি পরবর্তী ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন কিং খান। আপাতত কানাঘুষো শোনা গিয়েছে ‘ডন ‘ছবির শেষ সিক্যয়েলের শুটিং-এ ব্যস্ত রয়েছেন তিনি।

https://www.instagram.com/p/Bu3n-cdgPg3/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *