ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর রবি নারায়ণকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ দুর্নীতির অভিযোগে হাওয়ালা আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ রবি নারাইনের বিরুদ্ধে দু’টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে ৷ সংস্থার কর্মীদের ফোনে আড়িপাতা এবং কো-লোকেশন দুর্নীতির অভিযোগে তদন্ত করছে ইডি ৷ এই দুই মামলায় রবি নারাইনের বড় ভূমিকা রয়েছে বলে ইডি সূত্রে খবর ৷
হাওয়ালা মামলায় গ্রেফতার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন চেয়ারম্যান রবি নারাইন
Byবঙ্গনিউজ
Sep 7, 2022
