গত ৬ সেপ্টেম্বরই কয়লা কাণ্ডে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তিনি বলেছিলেন, যতই চাপ আসুক না কেন তিনি মাথা নোয়াবেন না। তারপরেই তাঁকে দ্বিতীয় বারের জন্য তাঁকে একদিনের সট নোটিশে তলব করেছিল ইডি। তিনি কম সময়ের জেরে হাজিরা দিতে অস্বীকার করেন। এরপরেই আজ ফের তাঁকে তৃতীয় বারের জন্য ২১ সেপ্টেম্বর তলব করে নোটিশ পাঠাল ইডি ।