রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে ভোট আগামী ২৯ নভেম্বর। ওই আসনে তৃণমূল প্রার্থী গোয়ার সাতবারের কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফ্যালেইরো। কথা ছিল, মঙ্গলবার মনোনয়নপত্র জমা করবেন, কিন্তু ব্যক্তিগত কাজ থাকায় লুইজিনহো ফ্যালেইরো সোমবারই পশ্চিমবঙ্গে এলেন, এবং রাজ্যসভার ভোটে নিজের মনোনয়ন জমা দিলেন। এদিন বিধানসভার সচিবের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দিলেন তৃণমূল প্রার্থী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সংসদ সৌগত রায়।

