দিল্লি থেকে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গি আবু ইউসুফের বাড়ি থেকে মিলল কেজি কেজি বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, আত্মঘাতী জ্যাকেট, বেল্ট, আইইডি বোমা সহ স্প্লিন্টারের জন্য ব্যবহৃত বিয়ারিং বল । মিলল আইএসআইএস-এর পতাকাও । গতকালই উত্তরপ্রদেশের বলরামপুরে পৌঁছায় দিল্লি পুলিশের বিশেষ দল । এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে । লাল সতর্কতা জারি হয়েছে গোটা রাজ্যে । গতকাল ভোররাতে বিস্ফোরক, আইইডি-সহ দিল্লিতে আবু ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হয় ৩০টি বোর পিস্তল, চারটি কার্তুজ ।