গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬৯ হাজার ২৩৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন আরও ৯১২ জন রোগী। ফলে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪১ জন। পাশাপশি এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৭০৬ জন রোগীর। অন্যদিকে, বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৭ হাজার ৬৬৮ জন রোগী। ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ২২ লক্ষ ৮০ হাজার ৫৬৬ জন।