বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিত মণ্ডলের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। শনিবার নিহতের বাড়িতে গিয়ে ইন্দ্রজিতের পরিবারের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ইন্দ্রজিতের খুনিরাও চরম শাস্তি পাবে।’ মৃতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

