হাওড়া: রাজ্যে শপিং মলের তালা খুলতেই বিপত্তি। বৃহস্পতিবার ভোররাত ৩টে ১৫ মিনিট নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল হাওড়ার একটি শপিংমলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ওই শপিংমলে আগুন লাগে। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে একাধিক দোকানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। তারপর দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। মলের কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা। চারটি ইঞ্জিন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।এ কাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান দমকলকর্মীদের।