আজ সকালে ক্যানিং স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। দ্রুত ওই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ১০৯ নম্বর ক্যানিং স্ট্রিটে একটি পুরনো বহুতলে সকাল পৌনে দশটা নাগাদ আগুন লাগে। ওই বহুতলে অনেক গোডাউন ও দোকান রয়েছে। প্রথমে বহুতলের চারতলায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে বলে খবর। তারপর তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। বহুতল থেকে কালো ধোঁয়া বেরতে দেখেই স্থানীয়রা খবর দেন দমকলে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন যায়। তারপরে আরও ৫টি ইঞ্জিন আসে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে একতলায় শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে।