আলিগঞ্জে একটি কোচিং সেন্টারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে ৷ প্রাণ বাঁচাতে বারান্দা ও ছাদ থেকে নীচে লাফ দেন পড়ুয়ারা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷লখনউর আলিগঞ্জের পূর্ণিয়া এলাকায় একটি দোকানে ভয়াবহ আগুন লাগে ৷ ভবনের নীচের দোকানে আগুন লাগার পর, তা উপরের তলায় একটি কোচিং সেন্টারে ছড়িয়ে পড়ে ৷ চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যায় ৷ আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ুয়াদের প্রাণ বাঁচাতে বারান্দা ও ছাদ থেকে নীচে লাফ দেন ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় কোচিং সেন্টারের ভেতরে প্রায় 30 জন পড়ুয়াদের উপস্থিত ছিলেন ৷ জানা গিয়েছে, বেশ কয়েকজন পড়ুয়া প্রাণ বাঁচাতে তার বেয়ে নীচে নামে এবং অনেকে আবার বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দেন ৷ এই ঘটনায় 12 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রশাসনের তরফে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মানুষের বেরিয়ে আসার কোনও পথ খোলা ছিল না ৷ প্রায় আধ ঘণ্টা পর্যন্ত দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ৷ বিল্ডিংয়ে ভেতরে অনেকে আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল ৷ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে, তবে তীব্র আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে ৷ এমনকি চার ঘণ্টা পরেও ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।এই অগ্নিকাণ্ডের বিষয়টি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা এবং দ্রুত উদ্ধার কাজের নির্দেশ দিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী প্রশাসনকে সব স্তরে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

