মালদা তুলো কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পুড়ে ছাই কারখানার বেশিরভাগ জিনিস। ধোঁয়ায় ঢেকে যায় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশে।  দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই কারখানার আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি বাড়িতে। কোনওক্রমে বাসিন্দারা সেখান থেকে বের হতে পারলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়িগুলি। প্রাথমকিভাব মনে করা হচ্ছে, শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।