বুধবার দিল্লি বিধানসভায় রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে আম আদমি পার্টি ৷ এই নিয়ে আলোচনা চায় তারা ৷ কিন্তু বিজেপি দুর্নীতির ইস্যুতে আলোচনার দাবিতে সরব ৷ এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ তখন বিজেপির চার বিধায়ককে মার্শাল দিয়ে বের করার নির্দেশ দেন অধ্যক্ষ রামনিবাস গোয়েল ৷

