আজ বিকেলে জাতির উদ্দেশে ভাষণে দেশের ৮০ কোটি গরিব মানুষের জন্য নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । তাঁর সেই ভাষণ শেষ হতেই নবান্নে পালটা বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের জুন পর্যন্ত রাজ্যের গরিব মানুষ বিনামূল্যে রেশন পাবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করোনার জেরে আমজনতার আয়ে প্রভাব পড়েছে। সে জন্য দু’ টাকা কেজি দরের চাল আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্য দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। গত ২০ মে সে কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই মেয়াদ আরও বাড়িয়ে দিলেন তিনি। এ দিন প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের পরই নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষ করে সাংবাদিক সম্মেলনে বসেন মুখ্যমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমে বলেন, ‘এক দেশ এক রেশন কার্ডের বিষয়টা আমাকে আগে বুঝতে হবে। কেন্দ্র ঠিক কী চাইছে সেটা না জেনে আমি কোনো প্রতিক্রিয়া দিতে পারব না।’
প্রধানমন্ত্রীকে টক্কর, আগামী বছর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Byবঙ্গনিউজ
Jun 30, 2020
