রাজ্য সরকারের প্রকল্প পথসাথী ও কর্মতীর্থ যেখানে যেখানে আছে সেখানে সরকারি বাস থামানো বাধ্যতামূলক করল রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য পরিবহণ দফতের অধীনে থাকা সমস্ত বাসকে পথসাথী ও কর্মতীর্থ রয়েছে এমন জায়গায় স্টপেজ দিতে হবে। এর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা হয়েছে সাধারণ মানুষ বা বাসযাত্রীরা এই দুই প্রকল্প সম্পর্কে অবগত হবেন।