বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিষয়িকে অত্যন্ত গুরুতর বলে আখ্যা দিয়ে এদিন টুইটে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল। টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়কের মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাঁকে খুনের অভিযোগ উঠেছে। সত্য জানতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’
বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে উদ্বিগ্ন রাজ্যপাল, নিরপেক্ষ তদন্তের দাবি ধনকড়ের
Byবঙ্গনিউজ
Jul 13, 2020
