দেশে ও বিদেশে কৃষক বিক্ষোভ নিয়ে সোশাল মিডিয়ায় বাড়ছে শোরগোল ৷ এই অবস্থায় আগেই নেট দুনিয়ার ‘টুলকিট’ নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ ৷ এবার টুলকিট নির্মাতাদের ইমেল আইডি, ইউআরএল ও সোশাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য গুগল এবং বিভিন্ন সোশাল মিডিয়ার সংস্থার কাছে জানতে চাইল দিল্লি পুলিশ ৷ বৃহস্পতিবার ‘টুলকিট’ নির্মাতাদের বিরুদ্ধে মামল দায়ের করেছিল দিল্লি পুলিশ ৷ পুলিশ অভিযোগ করেছিল, ওই ‘টুলকিট’-এর মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানো হচ্ছে ৷ এই বিষয় দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সাইবার বিভাগ) অন্বেশ রায় বলে, চিঠি পাঠানো হয়েছে গুগল ও অন্য সংস্থাগুলিকে ৷ ”টুলকিট প্রস্তুতকারক ও আপলোডকারীদের সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে ৷” পুলিশ জানিয়েছে, গুগল ডকুমেন্টের মাধ্যমে তথ্যগুলি আপলোড করে পরে তা সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৷