গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১১ হাজার ৭১৩ জন।  এই নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮ লক্ষ ১৪ হাজার ৩০৪ জনের। নতুন করে ৯৫ জন সহ মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৯১৮ জনের।  মোট  সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৮৮ জন সহ ১ কোটি ৫ লক্ষ ১০ হাজার ৭৯৬ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ১ লক্ষ ৪৮ হাজার ৫৯০ জন করোনা রোগী। এপর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ৫৪ লক্ষ ১৬ হাজার ৮৪৯ জনের।