প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই এর নিজাম প্যালেসের অফিসে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিলেন। একইসঙ্গে এসএসসি-র উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যকেও সিবিআই এর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। বুধবার বিকেল চারটের মধ্য তাঁদেরকে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ৬ টার মধ্যে সিবিআই অফিসে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট
Byবঙ্গনিউজ
May 18, 2022
