এবার শুধু উত্তরবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গেও বাড়বে। বর্ষা রাজ্যে প্রবেশ করার পরে উত্তরবঙ্গে শক্তিশালী হলেও দক্ষিণবঙ্গে দূর্বল। তবে, এবার দক্ষিণবঙ্গেও শক্তি বাড়ছে বর্ষার। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার থেকে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে, থাকছে দুর্যোগের আশঙ্কাও। পার্বত্য এলাকায় ধ্বস নামবে; নীচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে! বাড়বে নদীর জলস্তর। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা বেশ কিছু জেলায়। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি হবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত মৌসুমী অক্ষরেখা যেটি ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আজ রবিবার দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি থাকবে, দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে মঙ্গল ও বুধবার। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও সংলগ্ন জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা বেশ কিছু জেলাতে। কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে, এখানে বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দার্জিলিং-সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গতকাল শনিবার থেকে আগামীকাল সোমবার পর্যন্ত ফের লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দার্জিলিং থেকে কোচবিহার উপরের পাঁচ জেলাতে। বৃষ্টি হতে পারে 200 মিলিমিটারের বেশি। সপ্তাহান্তে উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই তিনদিন লাল সতর্কতা জারি হতে পারে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস, নিচু এলাকা প্লাবিত এবং নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে।

