ব্যাপক বৃষ্টির জেরে ইতিমধ্যেই মুম্বইয়ের বহু জায়গায় জল জমে গিয়েছে। এবার ‘ভারী থেকে অতিভারী’ বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘লাল’ সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। পাশাপাশি বৃহন্মুম্বই পুরসভা শহরবাসীকে বাইরে বেরতেও নিষেধ করেছে। দেশের হাওয়া অফিস জানিয়েছে, থানে, পালঘর এবং মহারাষ্ট্রের অন্যান্য উপকূলীয় জেলায় ভারী বৃষ্টি হবে। ডেপুটি ডিরেক্টর জেনারেল কে এস হোসালিকর ট্যুইট করে বলেছেন, কোঙ্কন অঞ্চলে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

