বাস দুর্ঘটনায় প্রথমে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ কিন্তু তা বেড়ে ১৪ হয়েছে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় ৷ আহত ৫২ জন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ তিনি মৃতদের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷ পুলিশ সূত্রে খবর, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্তের ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহত একাধিক ৷ বাসটি সোলন থেকে হরিপুরধারের দিকে আসছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায় যাত্রাবাহী বাসটি ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ সিরমৌরের এসপি এনএস নেগি জানিয়েছেন, এই বাস দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে ৷ উদ্ধারকার্য চলছে ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ওই বাসটিতে ৬৬ জন যাত্রী ছিলেন ৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে হাত লাগায় ৷ যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন তাঁরা ৷ দুর্ঘটনাটি ঘটেছে হরিপুরধার এলাকায় ৷ সোলান থেকে আসার সময় বাসটি রাস্তার ধারে ১০০-২০০ ফুট গভীর খাদে পড়ে যায় ৷ পুলিশ জানিয়েছে, বাসটি গড়িয়ে পড়ে যায় ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগে স্থানীয়রাই উদ্ধারকার্য শুরু করে দেয় ৷


