গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ২২ হাজার ৭৫২ জন। প্রাণ হারিয়েছেন আরও ৪৮২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৪২ হাজার ৪১৭। মৃত্যু হয়েছে মোট ২০ হাজার ৬৪২ জনের। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ৯৪৪ জন রোগী। পাশাপাশি ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন ৪ লক্ষ ৫৬ হাজার ৮৩১।