স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। জানাজানি হতেই সংসারে অশান্তি। দীর্ঘ টালবাহানার পরেও সমস্যার সমাধান হয়নি। শেষে দুই সন্তানকে সঙ্গে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা স্ত্রীর।ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার মইপীঠ কোস্টাল থানার ।পুলিস সূত্রে খবর, বছর ২৬ এর আত্মঘাতী ওই মহিলার নাম বুল্টি হালদার। মৈপীঠ কোস্টাল থানার বিনোদপুরের বাসিন্দা (বর্তমান)।স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন পালাতক। ঘটনার তদন্তে মইপীঠ কোস্টাল থানার পুলিস । সূত্রে খবর, বছর দশেক আগে কুলতুলি ব্লকের মইপীঠের বিনোদপুরের দীপক মণ্ডলের বিয়ে হয়েছিল ভুবনেশ্বরীর বাসিন্দা বুল্টি হালদারের। তাদের ৫ বছর ও ৪ বছরের দুটি সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই অশান্তির শুরু। এনিয়ে আত্মীয়রা বসে সমাধানের চেষ্টা করা হলেও তা মেটেনি। অভিযোগ, দীপক মণ্ডলের সঙ্গে এলাকার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়েই স্বামী-স্ত্রীর মধ্য়ে অশান্তি হতো প্রায়ই। সমস্য়া মেটানোর জন্য দুজনের পরিবার একাধিকবার বসছে। গতকালও এনিয়ে বৈঠক হয়। কিন্তু কোনও সমাধান সূত্রে মেলেনি। শনিবার সকালে বাপের বাড়িতে নিজের ঘরে ঢুকে গায়ে আগুন দেন বুল্টি(২৮)। সঙ্গে নেন দুই সন্তান সায়ন ও মণিকাকে। আগুনে পুড়ে মৃত্যু হয় তিনজনেরই।
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, ২ সন্তানকে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা গৃহবধূর
Byবঙ্গনিউজ
Feb 19, 2022
