November 25, 2026
BREAKING NEWS
বালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকাবুধবার থেকে পারদ পতন রাজ্যে, সপ্তাহান্তে শীতের আমেজ শুরু২০২৭ বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের একমঞ্চে বিজেপি-শিরোমণি অকালি দল!মুখ্যমন্ত্রীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই গো-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বিনোদন

চিক্কড়পল্লী থানায় জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছলেন আল্লু অর্জুন

সন্ধ্যা হলের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে নোটিশ পাঠিয়েছে হায়দরাবাদ পুলিশ। সূত্রের খবর, সকাল 11টার মধ্যে আল্লু অর্জুনকে চিক্কড়পল্লী পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা ৷ পাশে ছিল মেয়ে ও স্ত্রী ৷ ইতিমধ্যেই, সোমবার অভিনেতার জুবিলি হিলসের বাড়িতে আইনজীবীরা জড়ো হন ৷ তাঁদের হাতে একাধিক ব্যাগ ও ফোল্ডার দেখা যায় ৷ এরপর অভিনেতার বাড়ি থেকে অনেক রাতে বেরোতে দেখা যায় আইনজীবীদের ৷ মনে করা হচ্ছে, মঙ্গলবার পুলিশি জেরার মুখে পড়ার আগে কী কী বিষয় মাথায় রাখতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, তাই নিয়ে অভিনেতার সঙ্গে কথা হয়েছে আইনজীবীদের ৷