গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৫ হাজার ৯৯২ জন । কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮৬৮। উত্তর ২৪ পরগনায় ৩৪২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৩৩৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৬৯৩। বর্তমানে ৮৬.০৬ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন।


