জামিন পেলেন শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জি।  জামিন দিয়েছে সর্বোচ্চ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ। জামিন মঞ্জুর করতে গিয়ে ডিভিশন বেঞ্চে জানিয়েছে, ‘ইন্দ্রাণী মুখার্জি সাড়ে ছ বছর জেলে রয়েছেন। আদালত মনে করে, তিনি জামিন পাওয়ার অধিকারী। তবে আদালত এই মামলার ব্যাপারে (নিষ্পত্তির ব্য়াপারে) এখনই কিছু বলতে পারছে না।মামলায় ন্যূনতম পঞ্চাশ জন সাক্ষ্য বা বয়ান দিলেও মামলার শুনানি দ্রুত শেষ হবে, এমন ধারণা না হওয়াই বাঞ্ছনীয়।  মামলার সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই আদালত শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জির জামিন মঞ্জুর করছে।’ শিনা বোরা হত্যায় জড়িত সন্দেহে ‘সংবাদমাধ্যম জগতের বেতাজ বাদশাহ’  পিটার মুখার্জিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করা উঠে আসে ইন্দ্রাণী মুখার্জির নাম। কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরায় দম্পতি শিনাকে খুন করার কথা স্বীকার করেন। আজ থেকে সাত বছর আগের এই ঘটনায় দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। খুনের ঘটনা প্রকাশ্যে এলে পুলিশ প্রথমে গ্রেফতার করে তাদের গাড়ির ড্রাইভারকে। ম্যারাথন জেরায় সে শিকার করে নেয় খুনের কথা। সেই সঙ্গে সে পুলিশকে জানায়, কোথায় দেহ ফেলে রেখে এসেছেন দম্পতি। গাড়ির ড্রাইভারের থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিনার ছিন্ন-বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠলে, তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। ২০১৫ সালে গ্রেফতার হন ইন্দ্রাণী। তার বিরুদ্ধে ১২০ খ (ফৌজদারি ষড়য়ন্ত্র), ৩৬৪ (অপহরণ), ৩০২ (খুন), ২০১ (পারিপার্শ্বিক তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা) ধারায় মামলা রুজু করে সিবিআই।